শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার

দক্ষতা অর্জনে যেকোনো একটি বিদেশি ভাষা শেখার জন্য আজ এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাবি’র ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এই আহ্বান জানান।

বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইনজামাম স্বাগত বক্তব্য দেন। সঞ্চালন করেন- বিভাগের সহকারী অধ্যাপক ড. মাশরুর ইমতিয়াজ।

ড. সায়মা হক বিদিশা বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই পরিশ্রম ও অধ্যবসায়ের ধারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনেও অব্যাহত রাখতে হবে। অনেক মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পরিশ্রম ও অধ্যবসায়ের ধারা অব্যাহত রাখতে পারে না। নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা না করায় ফলাফলও আশানুরূপ হয় না। শিক্ষার্থীদের ১ম বর্ষ থেকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে হতাশাগ্রস্ত না হয়ে, দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক ও গঠনমূলক কর্মকাণ্ডে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। দক্ষতা অর্জনে যেকোন একটি বিদেশি ভাষা শেখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সততা ও পরিশ্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও প্রকৃত ভালো মানুষ হতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪০   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ