ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯১৮ - সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯৪৫ - জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।

১৯৭২ - বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত।
১৯৭৮ - শাহ সরকারের বিরুদ্ধে ইরানের মুসলিম জনগোষ্ঠীর বিদ্রোহের মুখে শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।
১৯৯০ - ইরানি বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন।
১৯৯২ - ডেমোক্র্যাটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
২০০৮ - গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
২০০৮ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২০ - প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়।
২০২০ - সৌদি কাফফারা বা কফিল পদ্ধতি সংস্কারের বিধিমালা ঘোষিত হয়।

জন্ম

১৫৭৫ - গুইডো রেনি, ইতালীয় চিত্রশিল্পী।
১৬১৮ - আওরঙ্গজেব, মুঘল সম্রাট।
১৮১২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।
১৮৭৩ - জর্জ এডওয়ার্ড মুর ইংরেজ দার্শনিক।
১৮৮২ - কাজী ইমদাদুল হক, বাঙালি সাহিত্যিক।
১৮৯০ - ক্লাবুন্ড, জার্মান কবি ও লেখক।
১৮৯৭ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।
১৯০৮ - জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯১৬ - ওয়াল্টার ক্রঙ্কিটে, মার্কিন সাংবাদিক, কণ্ঠ অভিনেতা ও প্রযোজক।
১৯২৫ - ঋত্বিক ঘটক, বাঙালি চলচ্চিত্র নির্মাতা।
১৯২৯ - শকুন্তলা দেবী, মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক।
১৯৩৩ - চার্লস কুয়েন কাও, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকং-এর পদার্থবিদ ও প্রকৌশলী।
১৯৪৬ - লরা বুশ, মার্কিন শিক্ষাবিদ ও ৪৫তম ফার্স্টলেডি।
১৯৫০ - চার্লস ফ্রাইয়ের, মার্কিন লেখক।
১৯৫৫ - এন্ড্রু কিশোর, বাংলাদেশি সংগীতশিল্পী।
১৯৭১ - তাঁবু, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৪ - আইলা ইউসুফ, নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়।
১৯৮৫ - মারকেল জান্সেন, জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৬৬৫ - বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ।
১৭০২ - জন বেনবও, ইনি ছিলেন ইংরেজ অ্যাডমিরাল।
১৭৭১ - কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি।
১৮১৮ - ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন।
১৮৪৭ - ফেলিক্স মেন্ডেলসহ্ন, জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
১৮৯৩ - পিয়ের টিরারড, ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৫৪তম প্রধানমন্ত্রী।
১৯১৮ - উইলফ্রেড ওয়েন, ইংরেজ সৈনিক ও কবি।

১৯২১ - জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন।
১৯২৪ - গাব্রিয়েল ফাউরে, ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ।
১৯৪৯ - ইরানের প্রধানমন্ত্রী আবদুল হোসেন।
১৯৮২ - বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী।
১৯৯৫- ইসহাক রবিন চরমপন্থি এক ইসরাইলের হাতে নিহত হন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৯৫ - আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান।
১৯৯৭ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।
১৯৯৯ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
২০১৪ - মো. আলী সিদ্দীকী, বাংলাদেশি সংগীত শিল্পী।
২০২১ - সুব্রত মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিক; কলকাতা পুরসভার সাবেক মেয়র।

বাংলাদেশ সময়: ৯:৪৩:৪০   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন
নারায়ণগঞ্জ-৫ আসনে ভোট পুনঃগণনার দাবি ১১ দলীয় জোট প্রার্থীর
ভবিষ্যতের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের নিজস্ব স্বার্থ অগ্রাধিকার পাবে : আমীর খসরু
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
নবনির্বাচিত এমপি ফরিদুল কবিরকে রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা
তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন
মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ