রাজস্থানেই বিয়ে করবেন বিজয়-রাশমিকা, কবে জানেন?

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজস্থানেই বিয়ে করবেন বিজয়-রাশমিকা, কবে জানেন?
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



রাজস্থানেই বিয়ে করবেন বিজয়-রাশমিকা, কবে জানেন?

ভারতের রাজস্থানে রাজকীয় অনুষ্ঠানে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। আগামী বছরের শুরুতেই বিয়ে করবেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ অক্টোবর গোপনে বাগদান সারেন। এরপরই দুই পরিবারে নেয়া শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি।

নতুন খবর, ২০২৬-এর শুরুতেই সাত পাঁকে বাঁধা পড়ছেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তারিখ নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি। আর বিয়ের ভেন্যু নির্ধারিত হয়েছে ভারতের রাজস্থানের উদয়পুর।

এ স্থানে এর আগে ভারতের জনপ্রিয় তারকা ভিকি-ক্যাট, রাঘব-পরিণীতি, প্রিয়াঙ্কা-নিকেদের মতো তারকারা বিয়ে করেছেন। বিয়েতে রাজকীয় পরিবেশ তৈরিতে ভেন্যু হিসেবে তাই এ তারকাজুটিরও প্রথম পছন্দ উদয়পুর।

রাশমিকা ও বিজয়ের প্রথম প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সাল থেকে। তারা প্রথম একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয় করেন। পরিচয় পর্ব থেকেই ভালো লাগা শুরু।

ভালো লাগা আরও গভীর হয় ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।

২০২৪-এ জুটি স্পষ্ট জানান যে, তারা ব্যক্তিজীবনে ‘সিঙ্গেল’ নন। তবে তাদের সঙ্গী কে, সে বিষয়ে বরাবরই চুপ ছিলেন। এবার নীরবতা ভেঙে নিজেদের সম্পর্কের খবর প্রকাশ্যে আনলেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৩   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ