রাজশাহীতে যুবদল নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে যুবদল নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



রাজশাহীতে যুবদল নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা

রাজশাহীর বাগমারা উপজেলায় বিএনপির মনোনয়নবঞ্চিত যুবদল নেতা রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানান, টুটুলের শ্বশুর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির মূল ফটকের পাশে কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে চারপাশের এলাকা কেঁপে ওঠে। ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশের পরিবেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতেও।

বাড়ির মালিক ও স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর মোটরসাইকেলে করে কয়েকজন দ্রুত মাড়িয়া মোড়ের দিকের সড়ক ধরে পালিয়ে যায়।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত কৌটা সদৃশ বোমার অবশিষ্টাংশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভয়ভীতিমূলক হামলা হতে পারে। সঠিক কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

উল্লেখ্য, রেজাউল করিম টুটুল রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। সম্প্রতি রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় তিনি আলোচনায় ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:০৭:০৬   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ