প্যারিসে ভাষা শহীদদের স্মরণে ইফতার মাহফিল

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্যারিসে ভাষা শহীদদের স্মরণে ইফতার মাহফিল
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



প্যারিসে ভাষা শহীদদের স্মরণে ইফতার মাহফিল

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স। ভাষা শহীদদের স্মরণে সংগঠনটির উদ্যোগে গার দ্যু নোর এলাকার ঐতিহ্যবাহী পানসী গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনাসভা ও ইফতার মাহফিল।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করা হয়। বক্তারা তাদের বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষা সংরক্ষণে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্কর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, নাগরিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমদ ,অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাবেক সেনা সদস্য মীর জাহান, তরুণ চিন্তক মনোয়ার হোসেন, মানবাধিকারকর্মী তানভীর ওয়াদুদ এবং মহাকাশ বিজ্ঞানী ইকরামুল কবির সালমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠক শহীদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ, সাইফুল ইসলাম ও আরাফাত রহমান।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাঙালির আবেগের দিন নয়; এটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রতীক।
নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা চর্চা ও দেশীয় সংস্কৃতির বিকাশে প্রবাসীদের আরো কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, প্রবাসে থেকেও ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে এ আয়োজন প্রমাণ করে— বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা সীমান্ত পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৫২   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে : তেহরান
যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে ইরান
যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা : লেবানন
জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনায় সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া
মালয়েশিয়ায় শপিং কমপ্লেক্সে অভিযান, বাংলাদেশিসহ আটক ২১
ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের আলবারাদির হুঁশিয়ারি
ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ