বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

প্রথম পাতা » খেলাধুলা » বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

গত মৌসুমে এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসির জাদুতে হেরনরা তাদের ইতিহাসে প্রথমবার পেয়েছিল লিগ জয়ের স্বাদ। কিন্তু নতুন এমএলএসের নতুন মৌসুমে লিওনেল মেসির দলের যাত্রা শুরু হলো তিক্ততা দিয়ে। লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি।

রোববার (২২ ফেব্রুয়ারি) এমএলএসের নতুন মৌসুমে উদ্বোধনী ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ডেনিস বউয়াঙ্গা ও নাথান অরদাজের গোলে বড় জয় নিশ্চিত হয় এলএএফসির। ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেও মায়ামির হয়ে পার্থক্য গড়ে দিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেসি।

এলএ মেমোররিয়াল কলোসিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল সফরকারী ইন্টার মায়ামি। ৬৯ শতাংশ বল পজেশন নিয়ে মোট ১০টি শট নিতে পারে মায়ামি, যার মাত্র ২টি লক্ষ্যে ছিল। অন্যদিকে এলএএফসির ১৩ শটের ৫টি লক্ষ্যে ছিল।

মেসির দল এদিন সুয়ারেজকে বেঞ্চে রেখে খেলতে নামে। ৪-২-৩-১ ফর্মেশনে মেসি ছিলেন নম্বর টেন রোলে। তার বাঁয়ে ভেনেজুয়েলার তেলাসকো সেগোভিয়া ও আর্জেন্টিনার তরুণ মাতেও সিলভেত্তি। সবার সামনে ছিলেন নতুন আর্জেন্টাইন রিক্রুট হেরমান বারতেরামে। তবে নতুন আক্রমণভাগের সমন্বয়ের অভাব স্পষ্ট ফুটে উঠেছে খেলায়।

৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যায় এলএএফসি। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

দ্বিতীয়ার্ধেও খেলা চলে প্রথমার্ধের গতিতেই। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বউয়াঙ্গা। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অরদাজ।

বাংলাদেশ সময়: ১১:৩৪:১৪   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ