বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান

পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে আজ রোববার বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এসময় বাংলাদেশে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে এসময় আলোচনা হয়। এছাড়াও, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এসময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাই কমিশনার, ডিফেন্স এ্যাটাশে ও নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাকিস্তান নৌবাহিনী প্রধান বাংলাদেশ সফরকালে বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

একই সময় পাকিস্তান নৌবাহিনী জাহাজ ‘পিএনএস সাইফ’ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে আসে। জাহাজের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও নৌ সদস্যরা চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনী ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও পাকিস্তান নৌবাহিনী জাহাজ ‘পিএনএস সাইফ’ পরিদর্শন করবেন। এতে উভয় দেশের নৌ সদস্যরা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ লাভ করবে। উল্লেখ্য, সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান এবং পাকিস্তান নৌবাহিনী জাহাজ আগামী ১২ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৫৫   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ে অপতথ্য এড়াতে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান বিমান ও পর্যটন মন্ত্রীর
সরিষাবাড়ী এসিল্যান্ড অফিসে নেই সিএস ও আরএস রেজিস্টার-১: চরম ভোগান্তিতে ভূমি মালিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ