ইসলামপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



ইসলামপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জামালপুর প্রতিনিধি : জামালপুর-০২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবু)-এর জন্য ধানের শীষে ভোট চেয়ে এবং ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ইসলামপুর পৌরসভায় পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (০৯ নভেম্বর) বিকেলে ইসলামপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় থেকে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

​এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
​নূরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব, পৌর ছাত্রদলের সভাপতিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।”

​তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার গুরুত্বারোপ করে তিনি বলেন, ​”আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রয়ারী মাসে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের লড়াই, তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

​তিনি জামালপুর-০২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুকে ধানের শীষ প্রতীককে ভোট চেয়ে বিজয়ী করে সংসদে পাঠাতে সকলের প্রতি আহ্বান জানান।

​উল্লেখ্য, গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জামালপুর-০২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবু)-কে ঘোষণা করেন।

এই ঘোষণার পর থেকেই উপজেলায় এবং ইসলামপুর পৌরসভায় নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে ও মিষ্টি বিতরণ করে। এমন খুশির খবরে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারই ধারাবাহিকতায় সোমবার (৯ নভেম্বর) ইসলামপুর পৌরসভায় পৌর বিএনপির উদ্যোগে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৩   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
দখল বেদখলে মৃত ভুবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ