রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ৩নং ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যা অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ডোয়াইল ইউনিয়ন ওলামা দল।

​রোববার (৯ নভেম্বর) রাতে ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর চৌরাস্তা মোড় এলাকায় ইউনিয়ন ওলামা দলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা দলের সভাপতি খন্দকার আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম, ​ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম।

​সংবাদ সম্মেলনে বক্তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলামকে নিয়ে চালানো বিভ্রান্তকর বক্তব্য ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দাবি করেন, এই অপপ্রচার সম্পূর্ণ অসত্য।

​ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম নিজে বলেন, এর আগে দুর্বৃত্তরা তাঁর উপর হামলা করেছিল। তবে পরে স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২০   ৩৩৬ বার পঠিত