নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের মাদক মামলায় ফাহিম (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুরিয়া হেরোইনসহ ফাহিমকে রুপগঞ্জের চনপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৯   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ