উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৮ রোহিঙ্গা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৮ রোহিঙ্গা আটক
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। গতকাল রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকদের মধ্যে পাঁচটি রোহিঙ্গা পরিবারের মোট ১৮ জনের ১২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় র‌্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্নেল মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের একটি অংশ খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণসহ নানা অপরাধে জড়িত রয়েছে। তারা ক্যাম্পের বাইরে অবস্থান নিয়ে স্থানীয় অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। যার ফলে কক্সবাজারসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আটক ১৮ রোহিঙ্গাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, ‘র‌্যাব-১৫ এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে বসবাস রোধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি যারা রোহিঙ্গাদের অবৈধভাবে বাসা ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:১৩   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ