নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি

নাগরিক সেবা প্ল্যাটফর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সেবা ইন্টিগ্রেশনের লক্ষ্যে ডিএনসিসি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

ডিএনসিসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কর্পোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্মসচিব মো. মজিবর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সরকারি সেবায় দুর্নীতি রোধ এবং নাগরিক সুবিধা বাড়াতে ডিজিটাল সেবার বিকল্প নেই। নাগরিক সেবা ডিজিটাইজেশনের মাধ্যমে হিউম্যান ইন্টার‌্যাকশন কমিয়ে আনলে মানুষ দ্রুত ও ঝামেলামুক্তভাবে সেবা গ্রহণ করতে পারবে। আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর সরকারি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে।

বর্তমানে ‘নাগরিক সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীতে ৬টি কেন্দ্র থেকে মোট ৪৬৫টি সরকারি সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ভূমি সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট সেবা, বিআরটিএ সেবা এবং বিভিন্ন ভাতার আবেদন সেবা উল্লেখযোগ্য।

নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সম্পর্কিত সেবাগুলো নাগরিক সেবা প্লাটফর্মে অন্তর্ভুক্ত হবে।

এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ নাগরিক সেবা পাবে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিশ্বাস করে।

বাংলাদেশ সময়: ২১:৪৪:৫৯   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ