ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেছেন।

আজ (শুক্রবার) রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌনমিছিল বের করেন অংশগ্রহণকারীরা। পরে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আইনের ফাঁকফোকর গলিয়ে নারী নির্যাতনকারী ও ধর্ষকরা যাতে বেরিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করা হবে। আইনের অপব্যবহার করে অপরাধীরা যাতে পার পেয়ে না যায় সেদিকেও নজর দেব।

দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দলটি বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিবে, এতে নারীরা কর্মসংস্থান হারাবে। তারা নারীদের ঘরে ঢুকিয়ে দিতে চায়। ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে ভোটের বৈতরণী পার হতে চায়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আগামীতে ধর্মীয় পরিচয়ে কোন বিভাজন থাকবেনা। সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকার ভোগ করবে।

তিনি আরও বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনার কার্যকর প্রতিবাদ এখনও গড়ে তুলতে পারিনি। কিছু কিছু আইন প্রণয়ন হয়েছে। কিন্তু ঘটনার প্রেক্ষিতে সেসব আইন সঠিকভাবে কার্যকর হচ্ছে না।

জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেওয়া হলে জনগণ বিবেচনা করবে।

কোন আইন-আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং কোন আরোপিত বিষয় সংসদর সার্বভৌমত্ব খর্ব করা হলে বিষয়ে কঠোর নজর রাখা হবে বলেও সতর্ক করে দেন তিনি।

সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সভাপতিত্ব করেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৭   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ