সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ

সুইডিশ পুলিশ জানিয়েছে, স্টকহোমে শুক্রবার বিকেলে একটি বাসের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং দুর্ঘটনা।

স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার বিকেলের ব্যস্ত সময়ে একটি বাস হঠাৎ করে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের সারিতে ঢুকে পড়ে। এতে তিনজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।

পুলিশের মুখপাত্র ওলা অস্টারলিং এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত আমরা যে তথ্য বিশ্লেষণ করেছি-সাক্ষীদের বক্তব্য ও ছবিসহ-তাতে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল।’

তিনি আরও জানান, বাসচালককে প্রাথমিকভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের নাম প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৪১   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ