বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ওল্ডহ্যাম শহরের মেয়র কাউন্সিলর এডি মুর ও তার স্ত্রী ক্যাথ মুরের সঙ্গে আজ এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ওল্ডহ্যাম মেট্রোপলিটন বরোতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক এই বৈঠকে মেয়র ও তার স্ত্রী হাইকমিশনার আবিদা ইসলামকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাক্ষাতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা, বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং যুক্তরাজ্যে বসবাসরত বৃটিশ-বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি নিয়ে আলোচনা হয়।

এ সময়ে ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেন, মিনিস্টার (পলিটিক্যাল) শাহরিয়ার মোশাররফসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও কাউন্সিলররা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৪   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ