রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার সভায় সভাপতিত্ব করেন । সভার মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।

সরকারের বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেবামূলক কার্যক্রমের মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘সার্বিক উন্নয়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি জনসেবামুখী কার্যক্রমে আরো স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে। জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অফিস, মৎস্য অধিদপ্তর, প্রাণীসম্পদ বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ প্রায় ৭১টি সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন। দপ্তরগুলোর পক্ষ থেকে চলমান কর্মপরিকল্পনা, সমস্যা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় উপস্থাপন করা হয়।

সভায় স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, স্যানিটেশন, পানি ব্যবস্থাপনা, নারী উন্নয়ন, গ্রামীণ বিদ্যুতায়ন, সড়ক উন্নয়নসহ বিভিন্ন খাতে অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, স্থানীয় সরকার, রাজবাড়ীর উপপরিচালক ডা. মাহমুদুল হক, রাজবাড়ী সদর হাসপাতালের উপপরিচালক ডা. শেখ মো. আব্দুল হান্নান, সমাজসেবার উপপরিচালক রুবাইয়াত মুহম্মদ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন এবং পল্লি বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার গোলাম রহমান।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৪   ২৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ