শেখ হাসিনার মৃত্যুদণ্ড : ঢাকার নিম্ন আদালতে মিষ্টি বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার মৃত্যুদণ্ড : ঢাকার নিম্ন আদালতে মিষ্টি বিতরণ
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫



শেখ হাসিনার মৃত্যুদণ্ড : ঢাকার নিম্ন আদালতে মিষ্টি বিতরণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়ে সন্তুষ্ট হয়ে ঢাকার নিম্ন আদালতে আনন্দ মিছিল করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বারের সদস্যরা। আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।

আজ সোমবার বেলা ৩টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ঢাকা জজ কোর্ট এলাকায় আনন্দ মিছিল করেন। মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হয়ে মহানগর দায়রা জজ আদালত চত্বর ঘুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।

আজ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। রায় প্রদানকারী এই ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দু’টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৩৬   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ