হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে : জোনায়েদ সাকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে : জোনায়েদ সাকি
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫



হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে : জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদ কায়দায় নির্বিচারে মানুষকে গণহত্যা করা হয়েছে, তার বিচার চলছে। আমরা মনে করি, আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচারপ্রক্রিয়া হয়েছে। বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে তার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।
জনগণ যেমন ন্যায়বিচার পাবেন, তেমনি যারা আপরাধ করেছে তাদেরও ন্যায়বিচার বুঝিয়ে দিতে হবে।’

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের সব মানুষকে এখন জাগ্রত হওয়া দরকার। এই দেশের বিচার, সংস্কার এবং নির্বাচনের পদরেখা সফল করতে হবে।
কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, এ জন্য মানুষের ঐক্যবদ্ধ শক্তি সজাগ থাকতে হবে। আজকে কথিত ফ্যাসিস্টরা নানাভাবে ষড়যন্ত্র করছে।’

সাকি বলেন, ‘সামনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য। কোনো শক্তিই যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে, সেদিকে সবার মনোযোগ দেওয়া দরকার।
কোন কোন সংস্কার হবে, তা জনগণ ঠিক করবে। মওলানা ভাসানী শৈশব থেকে মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রাম চলছে। মওলানা ভাসানী আজীবন মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রাম আমরা এখনো লড়াই করে চলেছি।

এ সময় গণসংহতি আন্দোলনের নেত্রী ফাতেমা রহমান বিথীসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:০১   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ