আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান

প্রথম পাতা » খুলনা » আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ভারতের দাদাগিরি আমরা আর মানব না। ভারত নির্বাচন বানচালের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী সাজিয়ে ভোটের মাঠে নামাতে চাইছে। আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘ভারতের মদদে আওয়ামী লীগের ডামি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে জাতীয় পার্টি ভারতের মদদে আগামী নির্বাচন অংশ নেওয়ার অপচেষ্টা করছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। ভারত যদি বাংলাদেশে নতুন করে হাসিনার মতো কাউকে লেন্দুপ দর্জির মতো তাবেদার শাসক বানাতে চায়, তাহলে জনগণ তা প্রতিহত করবে।
বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের তাবেদার সরকার মেনে নেবে না। ভারতের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গঠন করা হবে।’

গণসংযোগে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৪   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ