অনেক আগেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে : এমরান সালেহ প্রিন্স

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনেক আগেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে : এমরান সালেহ প্রিন্স
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



অনেক আগেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে : এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অনেক আগেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। এখন মানবতাবিরোধী কাজের জন্য তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। পলাতক ফ্যাসিস্ট, গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ দেশবিরোধী নাশকতার পরিকল্পনা করেছে। গণ-অভ্যুত্থানে স্টেপ ডাউন করা আওয়ামী লীগ শাটডাউন–লকডাউন দিয়ে বাংলাদেশকে কখনোই ব্রেকডাউন করতে পারবে না। দিল্লিতে পলাতক থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে তারা নিজেরাই দিল্লির লাড্ডু খেয়ে পান্তা ভাতে ঘি ঢালার মতো অবস্থায় পড়েছে। জনগণ এখন আওয়ামী লীগকে গণশত্রু হিসেবে চিহ্নিত করে।
তাদের রাজনীতির চ্যাপ্টার চিরতরে ক্লোজড। আধিপত্যবাদী শক্তির দোসর হয়ে তারা বাংলাদেশের পায়ে দাসত্বের বেড়ি পড়াতে চেয়েছিল। গুম-খুন করে প্রতিবাদের ঝড় থামাতে চেয়েছিল তারা। কিন্তু স্বাধীনতাপ্রিয় জনগণ নিষ্ঠুর দমন-নিপীড়ন উপেক্ষা করে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই অপচেষ্টা রুখে দিয়েছে।

তিনি বলেন, গুম, খুন, হত্যা, দুর্নীতি, দখল, নির্যাতন, নিপীড়নের সঙ্গে জড়িত আওয়ামী লীগারদের ক্ষমা নাই। কিন্তু নিরীহদের অবশ্যই সুযোগ দিতে হবে। অধিকাংশ নিরীহ আওয়ামী লীগাররা হাইব্রিডদের দ্বারা নিগৃহীত হয়েছে তাদের আমলেই। বিএনপি আগামীদিনে নীতি- ‘রাজনীতি, ধর্ম, দল, মত যার যার; নিরাপদে বসবাস করার অধিকার সবার’।

আগামী নির্বাচনে দক্ষতা বুঝে পক্ষ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রিন্স আরো বলেন, বাংলাদেশকে পুনর্গঠনে যোগ্য দল একটাই, সেটা হলো বিএনপি।
সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। তা মোকাবিলায় জনগণ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমন্বয়ে ‘রেইনবো নেশন’ এবং ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ গড়ে তুলবে।

এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০৬   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, লুট প্রায় কোটি টাকা
ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ
বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে রাখা হবে না : আমানউল্লাহ
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
কলা গাছের ডাটা কাটাকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৫
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরিষাবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ