আমন মৌসুমের ধান, চাল সংগ্রহ কার্যক্রম শুরু, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত - আলী ইমাম মজুমদার

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » আমন মৌসুমের ধান, চাল সংগ্রহ কার্যক্রম শুরু, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত - আলী ইমাম মজুমদার
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



আমন মৌসুমের ধান, চাল সংগ্রহ কার্যক্রম শুরু, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত - আলী ইমাম মজুমদার

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আজ থেকে আমন মৌসুমের ধান, চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমন মৌসুমের ধান, চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ খাদ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে যে পরিমাণ খাদ্য মজুদ থাকার কথা, তার চেয়ে বেশি থাকবে আশা করে খাদ্য উপদেষ্টা বলেন, আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচনে খাদ্য অধিদপ্তরের জেলা-উপজেলা পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে, এজন্য তারা তখন নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়বেন। বিষয়টি বিবেচনায় রেখে মধ্য ফেব্রুয়ারির আগেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোন প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য হবে না।

আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচনের আগে আমাদের লক্ষ্যমাত্রার প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য আমরা চেষ্টা করব। বর্তমান সরকার পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলোকে কমফোর্টেবল রেখে যাবে। এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবছর ধান কেনা হবে প্রতি কেজি ৩৪ টাকা করে, সিদ্ধ চাল ৫০ টাকা কেজি এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে। এরমধ্যে বেশ কিছু চুক্তি হয়ে গেছে। আজকে থেকে আনুষ্ঠানিক সংগ্রহ শুরু হচ্ছে।

উপদেষ্টা আশা পোষণ করে বলেন, যে পরিমান খাদ্য সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছে আমরা তা পূরণ করবে পারব। আমরা ৫০ হাজার টন ধান, ৬ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চালের যে টার্গেটটা দিয়েছি, সেটা মিনিমাম। তবে আমরা বলেছি টার্গেটটা ম্যাক্সিমাম যে যত করতে পারে তত ভালো। আমরা যত বেশি সংগ্রহ করতে পারবো তত বেশি বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে পারবো।

তিনি বলেন, পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের বিতরণের জন্য সরকার সব সময় একটা মজুদ গড়ে তুলে থাকে। সেই মজুদটা যাতে সন্তোষজনক ও নিরাপদ পর্যায়ে থাকে সে বিষয় আমরা সবসময় সক্রিয় ও সচেতন থাকি। এজন্য আমাদের কিছু পরিমাণ আমদানি করতে হয়। এবছর বোরতে আমরা রেকর্ড পরিমাণ ধান চাল সংগ্রহ করেছি।

আলী ইমাম মজুমদার বলেন, আমাদের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম ক্রমান্বয় সম্প্রসারিত হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ৫ লাখ বৃদ্ধি করে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচি আগে ছিলো পাঁচ মাস এবছর এটা ছয় মাস করা হয়েছে। আমাদের বিশ্বাস এগুলির মাধ্যমে চালের দাম বাজারে দীর্ঘদিন স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৬   ২২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
দেশি মাছ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার : কৃষিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ