বাংলাদেশে জ্বালানি রূপান্তর ও পরিবহনব্যবস্থা উন্নয়নে আগ্রহ ফ্রান্সের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে জ্বালানি রূপান্তর ও পরিবহনব্যবস্থা উন্নয়নে আগ্রহ ফ্রান্সের
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



বাংলাদেশে জ্বালানি রূপান্তর ও পরিবহনব্যবস্থা উন্নয়নে আগ্রহ ফ্রান্সের

জ্বালানি ও সড়ক পরিবহন বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। এ সময় সেরে-শারলে বাংলাদেশের জ্বালানি রূপান্তর কার্যক্রমে সহযোগিতা এবং সমন্বিত বহুমুখী পরিবহনব্যবস্থা উন্নয়নে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করেছেন। আজ রবিবার তাঁদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফরাসি দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি রূপান্তর এবং সমন্বিত বহুমুখী পরিবহনব্যবস্থা উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়ে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, বিদ্যুৎ ও পরিবহন খাতে ফরাসি উন্নয়ন সংস্থা বাস্তবায়নাধীন দ্বিপক্ষীয় প্রকল্পগুলো নিয়েও রাষ্ট্রদূত উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন।

উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৩৯   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : মৎস্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ