নারায়ণগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় এক নারী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় এক নারী নিহত
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় এক নারী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী রংপুর জেলার মিঠাপুকুর থানার নান্নুর স্ত্রী জোহরা বেগম (৪০)। এ ঘটনায় মোটরসাইকেল চালক জোনায়েদ আহত অবস্থায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, সকালে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জোহরা বেগম ও বাইক চালক জোবায়ের। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জোহরা বেগমকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জানান, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৪৫   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ