বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

কামরাঙ্গীরচরে কোম্পানি ঘাটে ব্রিজ নির্মাণ করা হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কামরাঙ্গীরচরে কোম্পানি ঘাটে ব্রিজ নির্মাণ করা হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



কামরাঙ্গীরচরে কোম্পানি ঘাটে ব্রিজ নির্মাণ করা হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কামরাঙ্গীরচরে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য কোম্পানি ঘাটে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার ৬ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কামরাঙ্গীরচরে রাস্তাঘাট সরু এবং খেলাধুলার মাঠের অভাব রয়েছে। রাস্তাঘাট প্রশস্তকরণ এবং ৫৫নং ওয়ার্ডে খেলাধুলার জন্য একটি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

পরে উপদেষ্টা কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:২৪   ৬১ বার পঠিত