বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড

প্রথম পাতা » খেলাধুলা » বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬



বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড

বার্সেলোনার সঙ্গে এক মৌসুমের অধ্যায় শেষ করে আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ধারে কাতালান ক্লাবটিতে খেলার পর তিনি আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন, যদিও তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার জার্সিতে রাশফোর্ড ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে তিনি ১৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করে লা লিগা শিরোপা জয়ে অবদান রাখেন।

তবে মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পথে হাঁটেনি বার্সেলোনা। বরং নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংল্যান্ডের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার কথা রয়েছে। বর্তমানে ইউনাইটেডের কোচের দায়িত্বে আছেন তার সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ফরোয়ার্ডের।

বার্সেলোনা ছাড়ার আগে ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় রাশফোর্ড লিখেছেন, এখানে কাটানো সময়টাকে এত সুন্দর ও স্মরণীয় করে তোলার জন্য ক্লাবের সবাইকে ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।

রাশফোর্ডের বিদায়ী বার্তার জবাবে বার্সেলোনার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও উষ্ণ প্রতিক্রিয়া জানানো হয়। ক্লাবটি লিখেছে, সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সবসময় আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি। ২০২৪ সালের ডিসেম্বরের পর তিনি আর ইউনাইটেডের হয়ে মাঠে নামেননি। প্রথমে মৌসুমের বাকি সময় অ্যাস্টন ভিলায় ধারে খেলেন, পরে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫০   ৯৫ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ