খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মুহাম্মাদ মামুনুল হক।

তার ঠিক কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এনসিপির প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে গত ২৩ নভেম্বর ফের হাসপাতালে ভর্তি হন। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও নিয়ে রেখেছে মেডিক্যাল বোর্ড।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩৮   ১৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ