ইসলামপুরে বিএনপিতে জামায়াতের একাধিক নেতাকর্মীর যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে বিএনপিতে জামায়াতের একাধিক নেতাকর্মীর যোগদান
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



ইসলামপুরে বিএনপিতে জামায়াতের একাধিক নেতাকর্মীর যোগদান

জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ‌শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুলকান্দি খানবাড়িতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরে তাদের ফুলের মালা পরিয়ে বরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

যোগদানকারীদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, সহসভাপতি সোনাহার খন্দকারসহ তাদের সমর্থনকারীরা।

অনুষ্ঠানে জামালপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান ফিরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, বিএনপির কার্যক্রম ও গণতন্ত্রের পক্ষে অবস্থানে আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় আমি তাদের ধন্যবাদ জানাই।

বিএনপিতে যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বিএনপির রাজনীতি করতে চাই।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৬   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ