কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আনসার ও ভিডিপির শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আনসার ও ভিডিপির শীতবস্ত্র বিতরণ
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আনসার ও ভিডিপির শীতবস্ত্র বিতরণ

রাজধানীর কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (২৯ নভেম্বর) ক্ষতিগ্রস্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের কাছে তাৎক্ষণিক উষ্ণতা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ উদ্যোগ ইতোমধ্যেই মানবিক ত্রাণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে কম্বল তুলে দেন আনসার ও ভিডিপির উপমহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল।

তিনি বলেন,‘শীতের তীব্রতা ও অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই কম্বল বিতরণ কর্মসূচি। আমরা বিশ্বাস করি, এমন মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।’

এর আগে ২৮ নভেম্বর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় কড়াইল বস্তির ভেতরে একটি জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করা হয়। ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী সেবাকেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করেন। সেবাকেন্দ্রটি প্রতিদিন দুই বেলা প্রায় দুই হাজার মানুষের জন্য পাঁচ দিনব্যাপী খাবার বিতরণ করছে, যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করছে।

বাংলাদেশ সময়: ২২:১৩:৩০   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ