বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরিষাবাড়ীতে পৃথক দোয়া মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরিষাবাড়ীতে পৃথক দোয়া মাহফিল
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরিষাবাড়ীতে পৃথক দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে জামালপুরে সরিষাবাড়ীতে পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৯ নভেম্বর) দুপুরে প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সুযোগ্য কন্যা সালিমা তালুকদার আরুণীর উদ্যোগে তাঁর নিজ বাসভবনে এবং রাতে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন সাতপোয়া মধ্যপাড়া ইউনিটের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।

আরুণীর দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিনী মাহমুদা সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবির তালুকদার হুমায়ুন, এম হাসান, ভিপি শহীদুল্লাহ শহিদ, এড. আব্দুল বারী প্রমুখ।

​দ্বিতীয় মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ১৪০-জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সহ সভাপতি আমিনুল এহছান শাহীন প্রমুখ।

​উভয় মাহফিলে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়ে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫২   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ
রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী
বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই
এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ