ফরিদপুর ১ আসনে বিএনপি নেতার মোটর শোভাযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর ১ আসনে বিএনপি নেতার মোটর শোভাযাত্রা
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



ফরিদপুর ১ আসনে বিএনপি নেতার মোটর শোভাযাত্রা

ফরিদপুর ১ আসনভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় মটর শোভাযাত্রা করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তিনি।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী থেকে তিনি পাঁচ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে বোয়ালমারী হয়ে বিকেলে আলফাডাঙ্গা পৌছান। পরে বিকল্প পথ দিয়ে আবার কামারখালিতে ফিরে আসেন। এ সময় তিনি বোয়ালমারী চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে পথসভা করেন।

পথসভায় মোঃ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মমত্ব দিয়ে রক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর তার উপরে নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু দেশের প্রতি ভালোবাসায় তিনি কখনোই দেশত্যাগ করেননি অন্যায়ের সাথে আপোষ করেননি।

এ সময় তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের প্রতি দোয়ার আহ্বান জানান। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০১   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ