আচরণবিধি লঙ্ঘন করলে শোকজ নয় হবে প্রার্থীতা বাতিল: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আচরণবিধি লঙ্ঘন করলে শোকজ নয় হবে প্রার্থীতা বাতিল: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



আচরণবিধি লঙ্ঘন করলে শোকজ নয় হবে প্রার্থীতা বাতিল: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে শোকজ নয় বরং তার প্রার্থীতা বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি কনভেনশন হলে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি হুঁশিয়ারি দেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘এবার কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তাকে আর শোকজ করা হবে না। সরাসরি তার প্রার্থীতা বাতিল করা হবে। আচরণ বিধি লঙ্ঘনকারী কাউকে ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে তারা তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। নির্বাচনে ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিকভাবে তৎপর থাকবেন। যে কোনো পরিস্থিতিতে জেল, জরিমানা যা যা করা দরকার তাই করা হবে।’

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনের সময় কোথাও কোনো প্রার্থীর পোস্টার রাখা হবে না। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোরভাবে তৎপর থাকবে। প্রার্থীদের সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে যা যা করা দরকার সব করা হবে। আমরা আশা করছি এবার সর্বোত্তম একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও উপ সচিব মো. মোস্তফা হাসানসহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৪৮   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ