বর্জ্যমুক্ত ও দূষণহীন শহর গড়তে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান - পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্জ্যমুক্ত ও দূষণহীন শহর গড়তে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান - পরিবেশ উপদেষ্টা
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



বর্জ্যমুক্ত ও দূষণহীন শহর গড়তে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান - পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে নিয়মিত অভিযান চালাতে হবে। বাজার, মার্কেট ও ফুটপাত এলাকায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে সচেতনতা বাড়ানো এবং কঠোর নজরদারি প্রয়োজন। তিনি জানান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে জনগণকে অভ্যাস পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)–এ সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শব্দদূষণ শহরের মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দনিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বায়ুদূষণ কমাতে নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি কর্পোরেশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজের দক্ষতা বাড়াবে এবং নগরসেবা আরও উন্নত হবে।

অনুষ্ঠানে এনআইএলজির মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং এনআইএলজির পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো: কায়েসুজ্জামান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৬   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম
প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি : আখতার হোসেন
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন
প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠনে অংশীজনদের সম্মিলিত প্রয়াস জরুরি : তথ্যমন্ত্রী
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
তাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বিচ গেমসের সেমিতে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ