গাজীপুরের ৩ স্থানে ভয়াবহ আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরের ৩ স্থানে ভয়াবহ আগুন
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



গাজীপুরের ৩ স্থানে ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় তিনটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭৪টি কক্ষের ভিতরে থাকা আসবাবপত্র, মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১ ডিসেম্বর) পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার পৌনে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মজনু, মাহাউদ্দিন ও সোহেল রানার তিনটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭৪টি কক্ষে থাকা ফ্রিজ, টিভি, ফ্যান নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত আফরোজা বেগম জানান, ১৩ বছর আগে গাইবান্ধা থেকে স্বামী সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলায় আসে। প্রতিদিনের মতো সকাল সাতটায় তারা কাজে যান। হঠাৎ করে সংবাদ পায় তার কক্ষে আগুন লেগেছে। তাৎক্ষণিক ছুটি নিয়ে এসে দেখে তার ঘরে থাকা সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শীতবস্ত্র ও শুকনো খাবার দেওয়া হবে। যাচাই-বাছাই করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৯   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ