বরিশালে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



বরিশালে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

“তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে বরিশালে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো খায়রুল আলম সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং। তারুণ্যের ইতিবাচক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার দিকে পরিচালিত করতে নিয়মিত এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা। এই টুর্নামেন্ট তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথ দেখাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ জেলার বিভিন্ন কলেজের দল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৬   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ