১০ জনের চেলসিকেও হারাতে পারল না আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » ১০ জনের চেলসিকেও হারাতে পারল না আর্সেনাল
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



১০ জনের চেলসিকেও হারাতে পারল না আর্সেনাল

এই মৌসুমে ইউরোপের সবচেয়ে ইনফর্ম দলের একটি আর্সেনাল। দিনকয়েক আগে তারা থামিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখের অপরাজিত যাত্রা। চেলসির ঘরের মাঠেও মিকেল আর্তেতার দলকেই ফেবারিট ভাবা হচ্ছিল। তারওপর প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্লুদের মাঝমাঠের ইঞ্জিন মোইসেস কাইসেদো। তবে ১০ জনের দল নিয়েই সমানে লড়েই একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এনজো মারেস্কার দল।

রোববার (৩০ নভেম্বর) স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচে ১০ জনের চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শিরোপাপ্রত্যাশী আর্সেনাল। ঘরের মাঠে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন ট্রেভো শ্যালোভাহ। পরে গানারদের সমতায় ফেরান মিকেল মেরিনো।

চেলসির বিপক্ষে এই নিয়ে টানা আট ম্যাচে অপরাজিত থাকল আর্সেনাল। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে গানাররা।

আর্সেনাল পয়েন্ট হারায় লাভবান হয়েছে ম্যানচেস্টার সিটি। ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের সংগ্রহ ৩০ পয়েন্ট। আগের দিনে জয় পাওয়া সিটির সংগ্রহ ২৫ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে চেলসি।

ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল চেলসি। ১১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে ব্লুজ। অন্যদিকে গানারদের ৮টি শটের ৫টি লক্ষ্যে ছিল।

৩৮ মিনিটে মেরিনোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাইসেদো। প্রথমে হলুদ কার্ড দিলেও পরে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেন।

একজন কম নিয়েও বিরতির পর দারুণ আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। ৪৭ মিনিটে পেদ্রোর হেড অসাধারণ নৈপুণ্যে ঠেকান ডেভিড রায়া। কিন্তু সেই কর্নার থেকেই লিড পায় চেলসি। রিসে জেমসের কর্নার হেডে জালে জড়ান শ্যালোভাহ।

চলতি মৌসুমে লিগে এই নিয়ে কর্নার থেকে ৭টি গোল করলো। ৮ গোল করা আর্সেনালই শুধু কর্নার থেকে তাদের চেয়ে বেশি গোল করেছে।

গোল শোধ করতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ৫৯ মিনিটে বুকায়ো সাকার ক্রসে হেড করে গোল করেন মেরিনো। এই গোলের পর চেলসি ও আর্সেনাল একাধিক সুযোগ পেলেও কেউই কাজে লাগাতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২৮   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন
বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ