হাটহাজারীতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



হাটহাজারীতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চট্টগ্রামের হাটহাজারীতে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ভোজ্যতেলের ঘাটতি পূরণ ও স্থানীয় চাহিদা মেটাতে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের প্রণোদনা দেওয়ার এই উদ্যোগ নেয়া হয়েছে। চলতি মৌসুমে হাটহাজারী উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ভোজ্যতেলের চাহিদা মেটাতে ও উৎপাদন বাড়াতে উপজেলা প্রশাসনের সহায়তায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ সরিষা বীজ ও সার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:২২:৩৯   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ