খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল

জামালপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে “আমরা সরিষাবাড়ী পরিবার”-এর উদ্যোগে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​দোয়া মাহফিলে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সুযোগ্য কন্যা সালিমা তালুকদার আরুণী। তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

​এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, আজিজুল কবীর তালুকদার হুমায়ন, বাবু তালুকদার, রেজাউল করিম লাল, পলাশ মাহমুদ, আল আমিন হোসেন, স্বপন শেখ, বিল্লাল হোসেন ,শাহীন মিয়া, শিহাব ও সোহানসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ। তারা বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:২৬   ৫৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ