ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, আহত ৫
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, আহত ৫

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল মিনিবাস ব্রিজের ওপর থেকে খাদে পড়ে ৫ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে মিনিবাসটি পাঁচজন যাত্রী নিয়ে আসছিল। বাসটি ভাঙ্গার পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি হঠাৎ মিনিবাসকে চাপ দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
মুহূর্তের মধ্যেই মিনিবাসটি সড়কের পাশের গভীর খাদে পানির মধ্যে পড়ে যায়। দুর্ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আবু জাফর জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর থেকে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে মাত্র ৫ জন যাত্রী ছিলেন। আমরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িটি খাদ থেকে উদ্ধার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৫   ২২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ