খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের জনগণ উদ্বিগ্ন : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের জনগণ উদ্বিগ্ন : রিজভী
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের জনগণ উদ্বিগ্ন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।

মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে তার নিজ বাসভবনে কুরআন খতম ও সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সঙ্কটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন।

তিনি বলেন, ‘আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় দলের ভেতর-বাহিরের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত- মানুষের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

তিনি আরো বলেন, ‘এখানে গুণী ইমামের নেতৃত্বে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে কুরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, কুরআন তিলাওয়াত ও সাদাকায়ে জারিয়া আল্লাহ তায়ালা কবুল করবেন।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৪   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ