জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে : জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে : জামায়াত আমির
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে : জামায়াত আমির

দেশের বিপুল জনসংখ্যা কোনো বোঝা নয়, বরং মানবসম্পদ। ক্রমবর্ধমান এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে দেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও আত্মনির্ভরশীল করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন হলে গতকাল মঙ্গলবার ঢাকা-১৫ আসনের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যায় ঘন। তবে মানুষ কখনো কোনো দেশের জন্য বোঝা নয়; সঠিকভাবে দক্ষ করে তুললে তারা শক্তিশালী মানবসম্পদে পরিণত হয়।

তিনি বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার যত্ন নেওয়া যেমন জরুরি তেমনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে একটি স্বাস্থ্যবান জনগোষ্ঠীর কোনো বিকল্প নেই।

চিকিৎসকদের নিয়ে নানা অভিযোগের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একশ্রেণির চিকিৎসক ওষুধ কোম্পানির কাছ থেকে অনৈতিক সুবিধা নেন, যা নীতি-নৈতিকতার পরিপন্থী। অনেক সময় তারা মানুষের জীবন নিয়ে দায়িত্বহীন আচরণ করেন।

বাংলাদেশের ঔষধ শিল্পের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নিকট অতীতে এ খাত বিদেশি কোম্পানিনির্ভর ছিল। এখন সে অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়ে বাংলাদেশ থেকে ৩৮টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে।

পাশাপাশি, দেশীয় ঔষধ শিল্পকে বৈশ্বিক মানে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

বিসিডিএস-এর কেন্দ্রীয় নেতা এ এ এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩২   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ে অপতথ্য এড়াতে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান বিমান ও পর্যটন মন্ত্রীর
সরিষাবাড়ী এসিল্যান্ড অফিসে নেই সিএস ও আরএস রেজিস্টার-১: চরম ভোগান্তিতে ভূমি মালিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ