২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার, উত্তেজনায় ভাসছে ফুটবল বিশ্ব

প্রথম পাতা » খেলাধুলা » ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার, উত্তেজনায় ভাসছে ফুটবল বিশ্ব
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার, উত্তেজনায় ভাসছে ফুটবল বিশ্ব

চার বছর পরপর বিশ্বকাপের ড্র ফুটবল দুনিয়ায় বড় উত্তেজনার ইভেন্ট। কারণ এখানেই ঠিক হয় কোন দল কোন গ্রুপে পড়বে, কাদের বিপক্ষে কেমন পথ পাড়ি দিতে হবে। এবারও তার ব্যতিক্রম নয়।

ড্র কবে ও কোথায় হবে

বিজ্ঞাপন

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ সময় রাত ১১টা। স্থান- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস।

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের মেগা আয়োজন

রেকর্ড ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। এ কারণে ড্রতে এবার যুক্ত হয়েছে কিছু নতুন নিয়ম।

ড্র কীভাবে হবে

বিজ্ঞাপন

ড্রয়ে থাকবে ৪টি পট, প্রতিটিতে ১২টি দল করে মোট ৪৮ দল।

পট–১ থেকে শুরু করে প্রতিটি পট থেকে একটি করে দল তুলে ‘এ’ থেকে ‘এল’ মোট ১২টি গ্রুপে বসানো হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি দল।

কোন দল কোন পটে

পট–১ (শীর্ষ বাছাই + ৩ স্বাগতিক): কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট–২ ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট–৩ নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা।

পট–৪ জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে–অফ বিজয়ী (এ, বি, সি, ডি), আন্তঃমহাদেশীয় প্লে–অফ বিজয়ী (১ ও ২)।

অতিরিক্ত নিয়ম

একই কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকবে না ইউরোপ ছাড়া। ইউরোপীয় দল বেশি হওয়ায় প্রতি গ্রুপে সর্বোচ্চ দু’টি ইউরোপীয় দল থাকতে পারবে।

তিন স্বাগতিক দেশের গ্রুপ আগেই ঠিক করা হয়েছে—
মেক্সিকো: গ্রুপ ‘এ’
কানাডা: গ্রুপ ‘বি’
যুক্তরাষ্ট্র: গ্রুপ ‘ডি’

শীর্ষ দলগুলোর সুবিধা

স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা ব্র্যাকেটে রাখা হবে। যদি তারা সবাই গ্রুপ সেরা হয়, তবে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।

এখনও বাকি ছয় দল

২৭ মার্চের প্লে–অফ শেষে বাকি ৬টি দল চূড়ান্ত হবে। এখন পর্যন্ত ৪২টি দল মূলপর্ব নিশ্চিত করেছে।

ইরানের বয়কট

যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদের ভিসা না দেওয়ায় ইরান বিশ্বকাপ ড্র বয়কট করেছে। বিষয়টি নিয়ে তারা ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।

ড্র দেখবেন যেভাবে

ড্র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে FIFA.com, ফিফার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এবং ফিফার মিডিয়া পার্টনারদের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০৩   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
দুইবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের দুর্দান্ত ড্র
জার্মানদের কাছে ৭ গোলে বিধ্বস্ত প্রথমবার খেলতে আসা কুরাসাও
তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের সহজ জয়
মরক্কোর ধাক্কা সামলে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র!
তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ