অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান দেড় লক্ষ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান দেড় লক্ষ টাকা জরিমানা
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান দেড় লক্ষ টাকা জরিমানা

পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

দিনাজপুর হোটেল বুকিং

আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স এম এম ব্রিকস,

তলবকান্দি, এবং মেসার্স এ এস এম, ভদ্রপুর—এই ০২টি ইটভাটায় মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।এছাড়াও মেসার্স এস এ ব্রিকস, বিনোদনগর, নবাবগঞ্জ নামক ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙ্গে দেওয়া হয়।উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

র‌্যাব ১৩ ব্যাটালিয়ন, নবাবগঞ্জ উপজেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫১:৩৭   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ