আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫



আজকের রাশিফল

মেষ: মেষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। চাকরিজীবীরা নতুন পেশায় যোগদানের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কম পরিশ্রমেই সাফল্যের দেখা পাবেন আজ। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃষ: ব্যবসায়ীদের ব্যবসায়িক কাজে দূরের যাত্রা করতে হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়ার পাশাপাশি নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম।

মিথুন: ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারেন। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। পারিবারিক জীবন ভালো কাটবে।

কর্কট: পদোন্নতি ও বেতন বাড়বে। তবে ব্যবসায়ীরা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আজ আপনার স্নায়ুর সমস্যা হতে পারে।

সিংহ: দীর্ঘদিনের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হতে পারে। পরিশ্রমের মাধ্যমেই জীবনে সাফল্যের দেখা পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কন্যা: অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি থাকবে। আজ কোনও আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। ভারী জিনিস তোলার কারণে জটিলতায় ভুগতে পারেন।

তুলা: আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। অমীমাংসিত কোনো বিষয়ে সমাধানে আসতে পারেন আজ। পেশাগত জীবনে নতুন চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি খুব ক্লান্তবোধ করতে পারেন।

বৃশ্চিক: এ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকলেও স্বাস্থ্যের অবনতি হবে।

ধনু: আর্থিক পরিস্থিতির অবনতির মধ্যেই আয়ের নতুন উৎস পেতে পারেন। মানসিক অবসাদে পরিবারের মানসিক সাপোর্ট পাবেন। আজ হঠাৎ পিঠ বা কোমরের সমস্যায় ভুগতে পারেন।

মকর: দীর্ঘদিন ধরে আয় বাড়ানোর প্রচেষ্টায় সঞ্চয়ের পরিমাণ বাড়বে। চাকরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। নিজের স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন মেডিটেশন করতে পারেন।

কুম্ভ: ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আয় না বাড়লেও ব্যয়ের পরিমাণ বাড়বে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ। স্বাস্থ্যের যত্ন নিন।

মীন: সন্তানের বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে আজ কোনো বড় ভুল করে ফেলতে পারেন। শত্রুদের থেকে নিরাপদ দূরত্ব ও সতর্কতা বজায় রাখুন। হাঁপানি রোগীদের আজ স্বাস্থ্যের অবনতি হবে।

বাংলাদেশ সময়: ১৫:০০:১৫   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ