খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » খুলনা » খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে এবং সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় শনিবার (৬ ডিসেম্বর) রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের অভিভাবক। তার শূন্যতায় বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়বে। গণতন্ত্র উত্তরণের পথে তার সুস্থতা এবং বেঁচে থাকা জরুরি। তিনি সুস্থ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারে পথটা সহজ হবে। সেটি দেশের মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। ফলে আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সমগ্র দেশবাসী প্রার্থনা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি মেডিকেল ক্যাম্পে যশোরের ২৫ জন করে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। প্রাথমিক পর্যায়ে যত প্রকার সেবা দেয়ার সুযোগ আছে, সেগুলো দেয়া হচ্ছে। বিনা মূল্যে প্রয়োজনীয় সব ওষুধ প্রদান করা হচ্ছে। যদি কোনো রোগীর অপারেশনের প্রয়োজন হয়, চিকিৎসকরা সেসব রোগীদের চিহ্নিত করছেন। পরবর্তীতে বিনামূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হবে।’

অমিত বলেন, ‘এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেয়া কোনো রোগীর ফলোআপ চিকিৎসার প্রয়োজন হলে এই চিকিৎসকরা আগামী তিন মাস পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।’

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপিসহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতা রবিউল ইসলাম, ফারুক এহতেশাম পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:১৫   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ