বেগম জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



বেগম জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকারপ্রধান শেখ হাসিনাই দায়ী। তার ব্যক্তিগত রোষানল ও প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধসহ ব্যাপক নির্যাতন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীর কামারগাঁও শফিকুল ইসলাম মাদরাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আজ গোটা বিশ্বের মানুষ দল-মত-নির্বিশেষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করছে।
তবে শেখ হাসিনা পালিয়ে গেলেও চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটের মাধ্যমে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে চূড়ান্ত বিজয় আসবে।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদরাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ করানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৩   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ