সরিষাবাড়ীতে পালিত হলো দুর্নীতি বিরোধী দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পালিত হলো দুর্নীতি বিরোধী দিবস
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে পালিত হলো দুর্নীতি বিরোধী দিবস

জামালপুর প্রতিনিধি : “দুনীর্তির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

​মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে একাত্মতা প্রকাশ করেন।

​মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সভাপতি মোঃ আন্নু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আইরিন আক্তার লাকী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাসনিমুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​দুপ্রকের সাবেক সভাপতি বাহাদুর আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী। মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন। এস.আই বিকাশ চন্দ্র সরকার।

​আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: উপজেলা দুপ্রকের সহ-সভাপতি আবুল হোসেন সরকার। ​এনজিও ফোরাম সরিষাবাড়ীর সভাপতি ফিরোজ আহাম্মেদ। একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ। ​উপজেলা দুপ্রকের সদস্য ও সাংবাদিক বাদশা ভূঁইয়া।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী।
​বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং এই সামাজিক ব্যাধি দূরীকরণে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমণ্ডলী, সাংবাদিক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২২:৩১:০৮   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ