নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তারা। ভোটাররা যত স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন। এরপর সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এসময় তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো আত্মীয় স্বজন বা তিনি নিজেও কোনো অনিয়ম করেন তা লেখার আহ্বান জানান।

এর আগে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:২২:৪৯   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ