মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে - ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে - ধর্ম উপদেষ্টা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে - ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। ধর্মীয় আবহে মানুষের মাঝে ইবাদতের প্রবণতা বৃদ্ধি পাবে। সচ্চরিত্রবান মানুষ তৈরি হবে।

উপদেষ্টা আজ নাটোরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মসজিদের সংখ্যা যত বৃদ্ধি পাবে মুসল্লীর সংখ্যাও তত বাড়বে। মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধ প্রবনতা কমে আসবে। এর মধ্য দিয়ে একটি পরিশীলিত ও উন্নত সমাজ গড়ে উঠবে।

মডেল মসজিদ পরিচালনায় জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এ মসজিদ আপনাদের। সরকার কেবল এটি তৈরি করে দিয়েছে। এ মসজিদ সচল রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। মসজিদকে নামাজের উপযোগী রাখার দায়িত্ব আপনাদের।

তিনি আরো বলেন, বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা আছে। এ বিষয়ে আমরা অবগত। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বসে আমরা এই সংকট নিরসনের চেষ্টা করবো। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সরকার এ মসজিদ পরিচালনা করতে চায়। এ মসজিদ পরিচালনার দায়িত্বে জনগণকে সম্পৃক্ত করতে চায়।

অনুষ্ঠানে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহিদুল আলম ও পুলিশ সুপার এম এ ওয়াহাব বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান ও নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।

উল্লেখ্য, প্রত্যেক জেলা এবং উপজেলাতে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এ মডেল মসজিদগুলো নির্মিত হয়েছে। তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটানোর লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। নাটোরের এ তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে মোট ৪৬ কোটি ৭৭ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫৬   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন
ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ
ফরিদপুরে গার্ডিয়ান লাইফ এর “হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট” অনুষ্ঠিত
সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম
নারায়নগন্জ সদরে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ