নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল। ছাত্র-জনতার বীরত্বপূর্ণ অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সেক্টরে রিফর্ম করার পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার।”

“বিশেষ করে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ভঙ্গুর অবস্থা থেকে অনেকাংশেই উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছেন। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসন এবং নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা আরও বলেন, “আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করবো না। তবে নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ নেই। সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।”

গুম-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বর্তমান খোলস থেকে বেরিয়ে তারপর বিস্তারিত বলবো।”

এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:০১   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ