পূর্ব শত্রুতার জেরে গাজীপুরে ২ জনকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূর্ব শত্রুতার জেরে গাজীপুরে ২ জনকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



পূর্ব শত্রুতার জেরে গাজীপুরে ২ জনকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতা ও মামলার সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মধ্যপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও তার সহযোগিদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও আদালতে সাক্ষ্য দেয়ার জেরে বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজিব সরকার এবং মমিনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর জখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগকারী মনোয়ারা বেগম বলেন, ‘কয়েক বছর আগেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে মারধর করে অভিযুক্ত নাসির উদ্দীন। সেই ঘটনায় মামলা হলে বারবার মামলা তুলে নিতে হুমকি দেয়, এমনকি যদি কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাকেও প্রাণনাশের হুমকি দেয়া হয়।’

পূর্ব পরিকল্পনা অনুযায়ী মামলার সাক্ষী হওয়ায় আমার ভাগিনার ওপর এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে। বর্তমানে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। হামলাকারীরা পরিবারকে একের পর এক টার্গেট করে আসছে বলেও জানান মনোয়ারা বেগম।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও নিরাপত্তার ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:০০:১৯   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের কাজ দৃশ্যমান হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
কোনো ‘প্রতিবন্ধকতায়’ প্রতিভা থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সাবধান হয়ে যান, পালানোর সুযোগও পাবেন না: এনসিপিকে টিপু
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ